মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে হতাহত-১১

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে হতাহত-১১

এফ.করিম, উখিয়া, কক্সবাজার থেকে।

সহিংসতা,মাদকসহ সকল অপকর্মের অভয়ারণ্য খ্যাত কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আরো আহত হয়েছে ৭ জন।

২২ অক্টোবর (শুক্রবার) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামের একজন সন্ত্রাসীকে আটক করেছে ক্যাম্পে আইন-শৃঙ্খলার দায়িত্বরত কক্সবাজার-৮ এপিবিএন।

নিহতরা হলেন উখিয়ার বালুখালী ক্যাম্প-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২)।

সন্ত্রাসী ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার।

তিনি বলেন, কী কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনো স্পষ্ট করা না গেলে ও সম্ভবত আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এ ঘটনা হতে পারে। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি এবং নিহত চারজনের লাশ উদ্ধার করেছি। আর আহত ৭ জনকে এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com