বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সাম্প্রদায়িক হামলায় জড়িত মদদদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গৌরীপুরে সাম্প্রদায়িক হামলায় জড়িত মদদদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহের গৌরীপুরে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও এ ঘটনায় জড়িত মদদদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মিছিল ও প্রতিবাদ করেছে। এ উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪ টায় পৌর শহরের প্রধান সড়কে মিছিল শেষে ধানমহালে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গৌরীপুর উপজেলা সংসদের সভাপতি পলাশ মাজহার এর সভাপতিত্বে ও যুব নেতা এম হাসান শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ, ময়মনসিংহ জেলার ইনচার্জ ইমাম হাসান খোকন, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি হীরালাল দাস, খেলাঘর আসর গৌরীপুরের সমন্বয়ক সাখাওয়াত হোসেন তসলিম, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামূল হাসান অনয় প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা, হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে আগুন ও জ্বালিয়ে দেওয়ার কারণ, উস্কানিদাতা ও মদদদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরণের হামলা বন্ধ করার আহবাণ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আঃ লতিফ, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হাসনাত, গৌরীপুর উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাসদ শ্রমিকফ্রন্ট কলতাপাড়া শাখার আমিনুল ইসলাম, চাঁদের হাট গৌরীপুর শাখার আমিরুল মোমেনীন, যুবনেতা অনুপম ঘোষ, আলী আশরাফ আবীর, সুজন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এড. সিব্বির আহম্মেদ লিটন, প্রাজ্ঞজন ইয়াজদানী কোরায়সি কাজল, কবি স্বাধীন চৌধুরীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com