মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


সোহেল রানা,সাভার (ঢাকা):

আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’।
এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার সাভার হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে শুক্রবার (২২অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাভার হাইওয়ে থানার ওসি মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারী ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়।
এরপর থানা প্রাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি আতিক বলেন, সড়কের মড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে যা অত্যান্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
 এসময় তিনি আরো বলেন, উচ্চগতি সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ। একটি সমিক্ষায় দেখা গেছে ২০২০ সালে সড়ক দুর্ঘটনার প্রায় ৮৪শতাংশের জন্য দায়ী ছিলো উচ্চগতি। তাই আমাদের এবারের সড়ক দিবসের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানটির যথাযথ প্রয়োগ দরকার।
উক্ত আলোচনা সভায় সাভার হাইওয়ে থানার টিআই সাইফুল ইসলাম, নয়ারহাট আন্তঃজেলা বাস- ট্রাক মালিক সমিতির সভাপতি সাইজুদ্দিন মহাজন, সাভার পরিবহন লিমিটেডের চেয়ারম্যান সোহরাব হোসেন ও ধামরাই ডি-লিংক পরিবহনের মালিক মঞ্জুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com