রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় ৪০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত

শরণখোলায় ৪০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে আসা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘররে পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে।শুক্রবার সকালে বনবিভাগের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের শরণখোলা ষ্টেশন র্কমর্কতা মোঃ আব্দুল মান্নান জানান,বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী পাড় হয়ে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়।শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে।তারা স্থানীয় বনসুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগারটিমের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফসি সংলগ্ন বনে অবমুক্ত করেন।প্রায় ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৪০ কেজি।বন বিভাগ ও এলাকাবাসির ধারনা ভোলা নদী মরে সুন্দরবন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যেরে সন্ধানে অজগরগুলো প্রায়ই গ্রামে চলে আসছে।
এনিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলে তারা জানান।খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী,সাগর হোসনে,আলম হোসনে,জাফর খান,ডালিম আকন জানান,গত ২০ বছরেও এত বড় অজগর তারা দেখেনি।
ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান,সুন্দরবন থেকে আসা অজগরগুলো প্রায়ই লোকালয়ে চলে আসলেও তা মানুষের জন্য খুব ক্ষতির কারন নয়।স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দিতে চেষ্টা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com