শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে ইজিবাইক চালক ইকরামুল হত্যাখুনি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার

কালীগঞ্জে ইজিবাইক চালক ইকরামুল হত্যাখুনি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার


মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ, 


ঝিনাইদহে চালককে খুন করে ইজিবাইক ছিনতাইকারী গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে কালীগঞ্জের পীরগোপাল গ্রামের মসলেম উদ্দিন মোল্লার ছেলে তানভীরুল ইসলাম নাইম (২৩), কাশিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন (২৭), সদর উপজেলার চান্দেরপোল গ্রামের আব্দুল বারেক বিশ্বাসের ছেলে শামমি হোসেন (২৪), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশেদ আলী (২৬), মাগুরা শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের আরজ আলী মন্ডলের ছেলে বাপ্পি হোসেন (২৬) ও কাতলী গ্রামের ইউনুছ আলীর ছেলে সাগর মোল্লা ওরফে সৈকত (৩১)। পুলিশ তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এ সময় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন ও কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া। সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১২ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলামের ইজিবাইক ভাড়া নেয় আসামীরা। পরে তাকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের মাঠের ধানক্ষেতের মধ্যে জবাই করে হত্যা করে। হত্যার পর তারা ইজিবাইকটি নিযে চলে যায়। এরপর থেকে ইজিবাইক চালক ইকরামুল নিখোঁজ ছিল। হত্যাকান্ডের ৮দিন পর গত ২০ অক্টোবর ইকরামুলের পঁচা-গলা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দাযের করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তদন্ত তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com