বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুর জেলা পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর জেলা পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

এ,এস,পলাশ,সদর প্রতিনিধি-


আজ (২১ অক্টোবর) বৃহস্পতিবার
অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে জামালপুর জেলার সকল থানা এলাকার ৯৩ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” এর আয়োজন করা হয়।

জামালপুর পৌরসভার বগাবাইদ ১১/১২ নং বিটে সম্প্রীতি সমাবেশে জামালপুর জেলা পুলিশ সুপার যোগদান করেন।জামালপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্বস্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও জামালপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এবং জেলা পুলিশ সুপারকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাকির হোসেন সুমন, পৌর মেয়র জনাব ছানুয়ার হোসেন ছানু, ওসি সদর জনাব রেজাউল ইসলাম খান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com