রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় শিক্ষার নতুন দ্বার হতে যাচ্ছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট

নওগাঁয় শিক্ষার নতুন দ্বার হতে যাচ্ছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট

অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান স্থাপনের ফলে নওগাঁয় শিক্ষার আরো একটি নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।

নওগাঁর মান্দা উপজেলায় নওগাঁ রাজশাহী মহাসড়কের পার্শ্বে অতি মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠনটির নির্মাণ কাজ ইতোমধ্যেই প্রায় শেষ পর্যায়ে আছে। আগামী ২০২২ ইং সেশন থেকে এই প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেশন শুরু হবে।

বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের বস্ত্র অধিদপ্তর এই প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করেছে। সম্পন্ন প্রকল্পটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনবাহিনী। এই প্রকল্পের পরিচালক বস্ত্র অধিদপ্তরের উপ-সচিব মোঃ আব্দুর রকিব জানিয়েছেন, প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৮ ইং সালের ১ নভেম্বর। এর ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি টাকা।

ইনস্টিটিউটের অবকাঠামোর মধ্যে রয়েছে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ২৪৮ জন ছাত্রের জন্য ৬ তলা বিশিষ্ট আবাসিক হেষ্টেল, ৪৮ জন ছাত্রীর জন্য ৩ তলা বিশিষ্ট ছাত্রী হোষ্টেল, দ্বিতল বিশিষ্ট প্রিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের ডরমেটরী, ষ্টাফ ডরমেটরী, জুট স্পিনিং, কটন স্পিনিং, ওয়ার্কশপ কাম লাইব্রেরি, স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক মেশিনসহ ডাইং শেড, অত্যাধুনিক মেশিনসহ স্পিনিং শেড, কম্পিউটার ল্যাব, ফ্যাশন ডিজাইন শেড, মসজিদ এবং শহীদ মিনার।

মোট ১৫ বিঘা জমির উপর এই অবকাঠামোসমূহ নির্মাণের ফলে ইতি মধ্যেই এলাকার দৃশ্যপট বদলে গেছে। প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রকিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সূত্রমতে, এখন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া চলছে।

মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত এবং স্থানীয় সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেন, বর্তমান সরকারের নানাক্ষেত্রে ব্যপক উন্নয়নের ধারাবাহিকতায় সম্পূর্ণ নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান স্থ্পানের ফলে শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো মান্দা তথা নওগাঁ জেলাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com