সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে নবাগত ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার যোগদান

চিতলমারীতে নবাগত ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার যোগদান

মো: কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী, বাগেরহাট):


চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাইয়েদা ফয়জুন্নেছা। ইতোপূর্বে তিনি রেল মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস এর মাধ্যমে তিনি প্রশাসনিক ক্যাডার হিসেবে সরকারী চাকুরীতে প্রবেশ করেন। তাঁর নিজ জেলা খুলনা।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় পদোন্নতিপ্রাপ্ত সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছাকে দায়িত্ব ভার বুঝিয়ে দেন।

এদিন বিকাল ৪ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুভেচ্ছা বিনিময় ও সদ্য বিদায়ী নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে বিদায় জানান উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনসহ প্রমুখ। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা সমৃদ্ধশালী চিতলমারী গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com