সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সখীপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাদল হোসাইন সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-


বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকাল ১০ টায় ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক এম.এ সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (টাঙ্গাইল-৮) বাসাইল-সখীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও টাংগাইল জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

বিশেষ অতিথি হিসেবে সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক রাসেল খানসুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন,সহ-সম্পাদক মোরশেদ মজনু, সদস্য সুলতান মাহমুদ বাবুল ও রাজু আহমেদ সহ আওয়ামী যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ ও যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে নতুন শক্তি নিয়ে জেগে উঠছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।দেশের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারীরা রোধ করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ আগামী ১১ নভেম্বর সখিপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ ও নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com