মোঃ কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী বাগেরহাট):
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চিতলমারীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ২১ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় চিতলমারী থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিতলমারী থানা অফিসার ইনচার্জ(ওসি) এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক, পিপিএম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা ও মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএএম মহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপ্না, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার কে এম আরিফুল হক তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার কোনো গুজবে কান না দেয়ার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply