সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চৌমুহনীর ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দিরে এমপি একরামের আর্থিক সহায়তা

চৌমুহনীর ঘটনায় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দিরে এমপি একরামের আর্থিক সহায়তা

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর চৌমুহনীতে হামলায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন নোয়াখালী- ৪ (সদর-সুবর্র্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রথমে তিনি নিহত দুই পরিবারের স্বজনদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে তাদের দুই পরিবারের প্রতি পরিবারকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা অনুদান দেন। পরে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পাঁচটি মন্দিরে চারলাখ টাকা অনুদান দেন। এসময় এমপি একরামুল করিম চৌধুরীর সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন জেহান, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি একরামুল চৌধুরী বলেন, হামলাকারী যেই হোক ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সব সময় অসহায়দের পাশে থাকারও নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com