শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালখালীতে সন্ধ্যা হতে না হতেই সব বৌদ্ধ মন্দিরের সামনে থেকে উড়ানো হয় ফানুস

বোয়ালখালীতে সন্ধ্যা হতে না হতেই সব বৌদ্ধ মন্দিরের সামনে থেকে উড়ানো হয় ফানুস

বোয়ালখালী প্রতিনিধি :


আকাশে ফানুস উড়ানোর মধ্য দিয়ে বোয়ালখালীতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে পূজার্থীদের ছিল উপচেয়ে পড়া ভিড়। সন্ধ্যা হতে না হতেই সব বৌদ্ধ মন্দিরের সামনে থেকে উড়ানো হয় ফানুস। এটি বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত পালনের সঙ্গে সম্পর্কিত হলেও প্রতি বছর পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মালম্বীরা এ উৎসবটি উদযাপন করে থাকে।

আকর্ষণীয় এ উৎসব ঘিরে শাকপুরা লালচাঁদ বিহার সহ বোয়ালখালীর বিহার গুলোতে বয়েছে আনন্দের বন্যা। বৌদ্ধ ধর্মে বিশ্বাসীরা ফানুষের সাথে নিজেদের পাপও আকাশে উড়িয়ে দিয়ে পাপমুক্ত হন। আর প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছে প্রকাশ করেন ।

সঙ্গরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শ্রীমত শীল পাল মের বলেন, প্রবরণা পূর্ণিমায় সকলের মঙ্গল কামনা করছি। আর এই দিনে এ কামনা করি যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম সকলে মিলে যাতে সম্প্রীতি বজায় রেখে দেশের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে।

উৎসব উপলক্ষে দিনব্যাপী প্রভাতফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন,
বুদ্ধ ও সীবলী পূজা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহন,বুদ্ধ পূজা উৎসর্গ- শীলাদি গ্রহন, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহন,শীলাদি গ্রহন,ধর্মানুশীলন,ধর্মালোচনা,প্রদীপ প্রজ্জ্বলন,ফানুস উত্তোলন,বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও বুদ্ধ সংকীর্তন সহ নানা আয়োজন।

আহলা কড়লডেঙ্গায় ৭টি, আমুচিয়া ৩টি, শ্রীপুর খরণদ্বীপ ১৬টি, চরণদ্বীপ ১টি, সারোয়াতলী ১টি, শাকপুরা ৫টি, পৌরসভায় ৪টি সহ মোট ৩৭টি বিহারে এই উৎসব অনুষ্ঠিত হয়। তবে বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে নাই কোন বৌদ্ধ বিহার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com