সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জে জামায়াতের জেলা ও উপজেলা আমীরসহ ১৪ নেতা কর্মীকে আদালতে সোর্পদ

বকশীগঞ্জে জামায়াতের জেলা ও উপজেলা আমীরসহ ১৪ নেতা কর্মীকে আদালতে সোর্পদ


এম.শাহীন আল আমীন, জামালপুর ॥


জামালপুরের বকশীগঞ্জ থানায় আটক ১৪ নেতা কর্মীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। ২১ অক্টোবর দুপুরে বকশীগঞ্জ থানার পুলিশ আটক ব্যাক্তিদের গ্রেফতার দেখিয়ে জামালপুরের আদালতে সোপর্দ করেছে। আটক ব্যাক্তিদের মধ্যে জামালপুর জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী ও বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আদেল ইবনে আওয়ালও রয়েছেন।
জানা যায়, জামায়াতের জামালপুর জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী ও বকশীগঞ্জ উপজেলা আমীর আদেল ইবনে আওয়ালের নেতৃত্বে বিভিন্ন জেলা ও উপজেলার বেশ কিছু জামায়াতের নেতা কর্মী ২০ অক্টোবর বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে। বৈঠকে সরকার বিরোধী ও নাশকতা মূলক নানা পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে ২০ অক্টোবর সন্ধ্যায় জামায়াতের জামালপুর জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী ও বকশীগঞ্জ উপজেলা আমীর আদেল ইবনে আওয়ালসহ ১৪ জনকে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় জহুরুল হক মেম্বার বাড়ী জামে মসজিদ থেকে আটক করে। পরে ২০ অক্টোবর দিবাগত রাতে জামায়াতের আটক ১৪ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বকশীগঞ্জ থানায় মামলা হয়।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া গ্রামের জামায়াতের জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী(৬০), মাদরাসা শিক্ষক বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বাট্টাজোড় গ্রামের আদেল ইবনে আওয়াল(৫০), আইরমারী গ্রামের মাহাবুব জামি(৪৮), বকশীগঞ্জ পৌর শহরের টিএন্ডটি রোডের আব্দুল আজিজ(৫১), সীমারপাড় গ্রামের মোহাম্মদ আলী(৬০),নয়াপাড়া গ্রামের সুলতান (৪৮),উজান কলকীহারা গ্রামের আব্দুল মালেক(৪৭),মালিরচর মৌলভীপাড়া গ্রামের বিসমিল্লাহ হোটেলের মালিক রাসেল মাহমুদ(৪৫), জামালপুর জেলার মেলান্দহ উপজেলার তেঘরিয়া গ্রামের জুলফিকার আলী(৪৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কায়রা হাটি গ্রামের খালেকুজ্জামান(২১), ছোট দাসপাড়া গ্রামের নিয়ামত উল্লাহ(৩৪), কয়রাহাটি গ্রামের আনিসুজ্জামান(২২),পাগলা থানার দক্ষিন হারিনা গ্রামের ইসমাইল হোসেন(৪২) ও নান্দাইল উপজেলার কাকচর গ্রামের আশরাফুল আলম(৩৫)।
এ ব্যাপারে ২০ অক্টোবর বুধবার রাতে বকশীগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, আটক সবাই জামায়াতের নেতা কর্মী। তারা নাশকতার পরিকল্পনা মূলক কাজে জড়িত ছিলেন। সময় মত তাদের গ্রেফতার বা আটক করা না হলে জামালপুর জেলা তথা বকশীগঞ্জ উপজেলাবাসী বড় ধরণের ক্ষয়ক্ষতির সন্মুখীন হতেন।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ২১ অক্টোবর দুপুরে তাদের জামালপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com