শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্বায়িত্বে অবহেলা করায় সুনামগঞ্জের ছাতক থানার ওসি প্রত্যাহার

দ্বায়িত্বে অবহেলা করায় সুনামগঞ্জের ছাতক থানার ওসি প্রত্যাহার


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ নাজিম উদ্দিনকে দায়িত্ব অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে। ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, হত্যা মামলার এক আসামির জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক থানার ওসিকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। খোজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতকে একটি হত্যা মামলার আসামিকে থানায় জিজ্ঞাসাবাদের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘লাইভে’ প্রচারের ঘটনা ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে শুক্রবার বিকেলে এই ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেলকে) সদস্য করে দুই সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। এবং সেই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী ছাতক থানার ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com