মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে বিট পুলিশিং সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর থানা পুলিশের আয়োজনে বুধবার বিকাল ৪টায় থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদের সভাপতিত্বে ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদারের সঞ্চালনায় এলাকার সাধারন মানুষ বিট পুলিশিং সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল তার বক্তব্যে বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রæত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উদঘাটন করা সহজ হবে।
কোন পুলিশ সদস্য অন্যায় কাজ করলে বা কোন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হলে অথবা কোন অপরাধীকে সহযোগীতা করার প্রমান পাওয়া গেলে সে কোন অবস্থাতেই ছাড় পাবে না।থানায় আগত সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ইউনিট যদি ব্যবস্থা না নেয় তাহলে রেঞ্জ ডিআইজিকে জানালে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা অব্যাহত রাখতে তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী থাকুক না কেনো হউক তাদের শেকড়সহ স্বমুলে উপড়ে ফেলতে হবে, কোন ছাড় দেওয়া হবে না। তারা কার আশ্রয় প্রশ্রয়ে আছে তা দেখব না। সে যত বড় শক্তিশালী হউক তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। যদি কোনো পুলিশ সদস্যের মাদক ব্যবসায়ীদের সাথে কোনোভাবে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকের সাথে সম্পৃক্ত কোন পুলিশ সদস্যের এ চাকরিতে থাকার অধিকার নেই।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাা গড়তে এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। পরিশেষে তিনি তাহিরপুর উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং একটি মাদক, সন্ত্রাস, চাদাবাজমুক্ত তাহিরপুর উপজেলা গড়তে সাংবাদিকসহ সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, ১নং শ্রীপুর(উত্তর) ইউনিয়ন চেয়ারম্যান খসরুল আলম প্রমুখ।
মতবিনিময় সভায় গনমাধ্যম কর্মী, তাহিরপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান, সকল ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply