সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শেরপুরে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধিঃ-

শেরপুরে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর বুধবার সকাল ১১টায় জেলা
ঈদ-ই মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির আয়োজনে পৌর টাউন হলের হলরুমে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ তরীকত ফেডারেশন শেরপুর জেলা কমিটি।

এসময় কমিটির আহবায়ক এডভোকেট মজদুল হক মিনুর সভাপতিত্ব ও সালমানের সঞ্চালনায় অন্যানোদের মধ্যে বাংলাদেশ তরীকত ফেডারেশন জেলা কমিটির সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ‘মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কর্মময় জীবন ও চারিত্রিক আদর্শ প্রতিটি মুসলিমের জীবন চলার পাথেয় উল্লেখ করে তাঁর জীবন আদর্শ আন্তরিকতার সঙ্গে হৃদয়ে ধারণ ও বাস্তবায়ন করার আহবান জানান।

উল্লেখ্য,আজ থেকে প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

মহামানব হজরত মুহাম্মদ (সাঃ) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সাঃ) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন।
এরই ধারাবাহিকতায় মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com