নিজস্ব প্রতিবেদক।
ঈদে মিলাদুন্নবী ও সরকারী ছুটি থাকার কারণে ১৪ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা যায় তীব্র যানজট।
বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুসের গাড়ি নগরীতে প্রবেশ করতে থাকলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এ সময় আগ্রাবাদ, বদ্দারহাট, বায়েজিদ, ষোলশহর দুই নম্বর গেইট, অক্সিজেন মোর, মুরাদপুর ও কোতোয়ালি মোড়ে দেখা যায় তীব্র যানজট জরুরী কাজে বাহির হওয়া পথচারীদের ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে দেখা যায়।
একই সময় বায়েজিদ থেকে দুই নাম্বার গেটমুুখী ফ্লাইওভারের পাাশে মেয়ের গলীর সামনে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে দীর্ঘ যানজটে আটকে থাকতে দেখা যায়। ট্রাফিক পুলিশের তেমন নজরদারী চোখে পরেনি।
Leave a Reply