মো.হোসেন আলী,জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকর মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জি, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি কালিদাস কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিসহ প্রমুখ,
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তা কোনো ভাবেই স্বাধীন দেশের সভ্য মানুষের কাজ হতে পারে না। বক্তারা এ সময় ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন এবং মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তি করার আহ্বান জানান।
Leave a Reply