রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের রাজৈরে ৪৭টি অসহায় পরিবার পেল নতুন ঘর

মাদারীপুরের রাজৈরে ৪৭টি অসহায় পরিবার পেল নতুন ঘর

রকিবুজ্জামান(মাদারীপুর):

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ হিসেবে নতুন ঘর পেল মাদারীপুরের রাজৈর উপজেলার ৪৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আজ(১৯ অক্টোবর)মঙ্গলবার মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামে ৪৭ টি পরিবারকে ঘরের আনুষ্ঠানিক দলিলপত্র প্রদান করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,সহকারী কমিশনার (ভূমি) খাদিজা ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন ও সাংবাদিকবৃন্দ।
নতুনঘর পেয়ে অনেক খুশি হয়েছেন ভূমিহীন ও গৃহহীন এই ৪৭টি উপকারভোগী পরিবার।এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ‘আশ্রয়ন-২’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দুই শতাংশ জমির সঙ্গে ঘর পেল ভূমি ও গৃহহীন রাজৈরের ৪৭টি পরিবার।
দেশে ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘আশ্রয়ন’ নামে প্রকল্প নেওয়া হয়, যা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে ২০২১ সালের মে পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৫৬২টি ভূমি ও গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com