মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
ময়মনসিংহে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

ময়মনসিংহে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ১নং পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ১৪ কেজী গাঁজা ও ২০ গ্রাম হেরোইন নিয়ে রতন (৪৫) নামের একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় ময়মনসিংহ নগরী থেকে মাদক মুক্ত করতে প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ এর নির্দেশে নগরীর ১নং ফাড়ি এলাকার ইনচার্জ মাহবুব রহমান আজ ১৯ অক্টোবর ২০২১ইং মঙ্গলবার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত গাঁজা ব্যাবসায়ী রতনকে আটক করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, রতন দীর্ঘদিন যাবত মাদক ও হেরোইন ব্যাবসা পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com