শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উগ্রবাদী হামলা নয়, শর্ট সার্কিট থেকে গাইবান্ধায় হিন্দু দোকানে আগুন!

উগ্রবাদী হামলা নয়, শর্ট সার্কিট থেকে গাইবান্ধায় হিন্দু দোকানে আগুন!

ডেস্ক নিউজ:

কুমিল্লায় সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সক্রিয়ভাবে কাজ করছে একটি মহল, যারা গাইবান্ধার দুর্ঘটনাকেও সাম্প্রদায়িক হামলা বা উগ্রবাদীদের হামলা বলে অপপ্রচারে নেমেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামদিয়া বাজারে রমেশ বাবুর কাপড়ের (গার্মেন্টস) দোকানে ১৯ অক্টোবর সকালে আগুন লাগে। তাৎক্ষনিক স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটিকে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন বলে জানানো হয়। এই ঘটনাটিকেই সাম্প্রদায়িক হামলা বা উগ্রবাদীদের হামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। এটা কোন উগ্রবাদীদের দেয়া আগুনের ঘটনা নয়।

গোবিন্দগঞ্জ পুজা উৎযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব বলেন, রমেশ বাবুর দোকানে আগুন লাগার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার সূত্রপাত মূলতঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আমার মনে হয়, এখানে কারো হাত নেই।

গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, আমার উপজেলার কামদিয়া বাজারে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা আমি পরিদর্শন করেছি। স্থানীয়রা আমাকে বলেছেন, উগ্রবাদীরা এ আগুন লাগাননি। এটি নিছক দুর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com