অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে, নওগাঁয় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসাবে, নওগাঁ জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকল অঙ্গসংগঠনের সহযোগীতায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের শরিষাহাটির মোড় ঠিকানা কমিউনিটি সেন্টারের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, কোষাধ্যাক্ষ
আব্দুল খালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব্ রফিকুল ইসলাম, মহিলা আ’লীগ জেলা শাখার সভাপতি পারভিন আক্তার, জেলা যুবলীগ সভাপতি খোদাদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান
কুমার রায়, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফেন্সি আক্তার, ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি বাহাদুর হোসেন প্রমূখ ।
Leave a Reply