ইমাম হাছাইন পিন্টু নাটোর
উত্তরের জেলা নাটোরেও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তিপূর্ণ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ।
দুপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের কান্দিভিটুয়া অস্থায়ী দলীয় কার্য়ালয় থেকে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি এলাকায় এসে শেষ হয়।
পরে সেখানে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, যে কোন ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিতে হবে। এই দেশে কোন সাম্প্রদায়িক সন্ত্রাস চলবে না। এজন্য সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
Leave a Reply