সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

সুনামগঞ্জে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে রমিজ বিপনিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের প্রতিটি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে শহরবাসী সমাবেশ ও শান্তি শোভাযাত্রাকে স্বাগত জানান। রাস্তা প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে এক সভায় মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। এদেশে একটি চক্র সাম্প্রদায়িক দ্বন্দ সৃষ্টি করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামন্ডপে হামলা, হত্যা, অগ্নিসংযোগ করে দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টির পায়তারায় করছে। বাংলাদেশ আওয়ামী লীগ এসব ষড়যন্ত্রকারী, খুনি ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে। আমাদের অসাম্প্রদায়িক নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই এসব ষড়যন্ত্রকারীদেও বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং আমাদেরকেও সর্বদা সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেছেন। আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এসব দুস্কৃতিকারী অশান্তি সৃষ্টিকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোড় দাবী জানাই।

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট তার বক্তব্যে বলেন, সরকারকে বিব্রত করতে কিছু উগ্রবাদী মহল দেশে একটি সংঘাত পরিস্থিতি সৃষ্টি করার পায়তারায় লিপ্ত রয়েছে। এই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় বিশ^াসী। কিন্তু আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কিছু পাকিস্তানী প্রেতাত্মারা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চায়। আমি তাদেরকে কঠোর হুশিয়ারী দিয়ে বলতে চাই, যেভাবে ১৯৭১ সালে পাকিস্তাণীদেরকে আমরা এদেশ থেকে মেরে তাড়িয়েছিলাম সেভাবেই তোদেরকেও এদেশের কৃষক, শ্রমিক,জনতা দেশছাড়া করবে। একই সাথে আমাদের হিন্দু ভাই বোনদেরও বলতে চাই আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে আওয়ামী লীগ সরকার সব সময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম-সম্পাদক সঙ্কর রায়, কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, জেলা পরিষদ সদস্য হোসেন আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com