সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহের কালীগঞ্জের ধানক্ষেতে নিখোঁজ ইজিবাইক চালক ইকরামুলের লাশ উদ্ধার,

ঝিনাইদহের কালীগঞ্জের ধানক্ষেতে নিখোঁজ ইজিবাইক চালক ইকরামুলের লাশ উদ্ধার,

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের যাত্রীছাউনীর পাশের ধান ক্ষেত থেকে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক ইকরামুলের লাশ অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক আব্দুস ছাত্তার তার জমিতে গেলে একটি লাশ দেখতে পাই। সেসময় স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পরে স্থানীয় কোলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়।
কোলা ক্যাম্পের এএসআই সামছুল আলম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসি। পরে এঘটনা জানাজানি হলে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে ইকরামুলের লাশ বলে সনাক্ত করেন তার বড় ভাই রুহুল আমিন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, লাশটি সনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ইং ১২ অক্টোবর মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় নিজ গ্রাম তেতুলবাড়িয়া থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে ইকরামুল ইজিবাইক নিয়ে রওনা হয়। পরদিন ১৩ অক্টোবর নিহতের ভাই রবিউল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com