বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। শেষ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ‘এই স্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মচীতে শেখ রাসেল দিবস পালন করেছে বরিশাল জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ ১৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে বরিশাল সার্কিট হাউসের বঙ্গবন্ধু কর্নারে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। পরে অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আখতারুজ্জামান, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ বরিশাল জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ের শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com