রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড, চট্রগ্রামঃ


সীতাকুণ্ডে যুবাইদিয়া মহিলা (ফাজিল) মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্টিত হয়েছে। সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সার্বিক তত্ত্বাবধানে ও সীতাকুণ্ড জেনারেল হসপিটাল এর সহযোগীতায় শেখ রাসেল দিবস উপলক্ষে যুবাইদিয়া মহিলা মাদ্রাসার উদ্দ্যোগে সোমবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী।
যুবাইদিয়া ইসলামিয়া মহিলা (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র পরিচালনায় কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান আখতার হোসেন মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরবী প্রভাষক জয়নাল আবেদীন, হারুন অর রশীদ, সাহেদা বেগম, পারভীন আক্তার, সালেহা বেগম, নাঈমা জাহান প্রমুখ ।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি নাজমুল সোহেল এর তত্ত্ববধায়নে অনুষ্ঠিত ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আলম, এডমিন আক্তার হোসেন এলিট, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মডারেটর এসকে টিপু, অহিদুর রহমান মুন্না, কার্যকরী সদস্য নজিবুর নওশাদ, অপি পাটওয়ারী, আলী আকবর, আবু তাহের বিপু, আসমাউল হুসনা, ইলিয়াস ভূঁইয়া।

সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি বলেন, এলিট, কামরুল, সোহেল, সাইফুল,টিপু, মুন্না, নওশাদ , আকবর, বিপু, অপি ও নুর ইসলামসহ ওরা এগারোজন। সকাল থেকে দুপুর। দুপুর থেকে বিকাল। সারাদিনই সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে চালাচ্ছেন ক্যাম্পেইন। উদ্দেশ্যে একটাই সব শিক্ষার্থী যেন তাদের নিজ রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে। তাছাড়া সরকার ঘোষিত শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড পেতে হলে একজন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় বাধ্যতামূলক। ফলে সীতাকুণ্ডের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা যেমন জরুরী ঠিক তেমনি এ সংক্রান্ত ঝামেলাও পোহাতে হচ্ছে অভিভাবকদের। অন্যদিকে বিচ্ছিন্নভাবে রক্তের গ্রুপ নির্ণয় করাতে গিয়ে সঠিক সময়ে সব শিক্ষার্থীর রক্তের গ্রুপ ডাটা সংগ্রহ করতেও হিমশিম খেতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। তাইতো শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানকে ঝামেলামুক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে একদিনেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে দিচ্ছে সীতাকুণ্ডের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।

সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি নাজমুল সোহেল বলেন, রক্তের গ্রুপ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের সংগঠনের এসব কর্মসূচী অব্যাহত থাকবে।
দিন্যবাপী এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে যুবাইদিয়া ইসলামিয়া মহিলা (ফাজিল) মাদ্রাসা’র ৩’শ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর আগে সংগঠনটি টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১১৪১ জন ও বড় দারোগারহাট সিরাজুল উলুম মাদ্রাসার ৩’শ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে।

সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আলম বলেন, সম্প্রতি সরকার শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ডের উদ্যোগ নিয়েছে। ইউনিক আইডি কার্ডের জন্য প্রত্যক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা জরুরী। রক্তের গ্রুপ নির্ণয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা যেমন বিড়ম্বনায় পড়েছে প্রতিষ্ঠানও পোহাতে হচ্ছে নানা ঝামেলা। তাই অনায়াসে, খুব সহজে, সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে আমাদের এ উদ্যোগ। সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এ কর্মসূচী চলবে। যা সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহায়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com