সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বর্ণ চোরাচালানের মামলায় নির্মল দত্তের কারাদণ্ড (১৪) বছর

স্বর্ণ চোরাচালানের মামলায় নির্মল দত্তের কারাদণ্ড (১৪) বছর

মোঃ সুজন বিশ্বাস
কুষ্টিয়া জেলা প্রতিনিধি

স্বর্ণ চোরাচালানের মামলায় নির্মল দত্ত আনুমানিক বয়স (৬৩) নামের এক ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নির্মল দত্ত কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত মনিন্দ্র নাথ দত্তের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ মার্চ বিকেলে কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার নুরুল ইসলাম লেনে আসামি নির্মল দত্তের বাসায় তল্লাশি করে সোনার বার উদ্ধার করে এবং নির্মল দত্তকে গ্রেফতার করে র‍্যাব-১২। তল্লাশি করে র‍্যাব তিনটি বড় ও ৮টি ছোট কাটা স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার ওই স্বর্ণের ওজন ছিল ৩৮৭ দশমিক ৬৫ গ্রাম।
এ ঘটনায় কুষ্টিয়া র‍্যাব-১২ ক্যাম্পের ডিএডি মুজিবুর রহমান কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ।
এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ১৭ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন। এ মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামি নির্মল দত্তকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মামলায় দোষী প্রমাণিত হওয়ায় নির্মল দত্তকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সাজার আদেশ দেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com