রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর চবির আবাসিক হলসমূহে শিক্ষার্থীরা উঠতে শুরু করেছে।

দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর চবির আবাসিক হলসমূহে শিক্ষার্থীরা উঠতে শুরু করেছে।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি:

করোনা মহামারীর জন্য দীর্ঘ ঊনিশ মাস বন্ধ থাকার পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলসমূহে আসন বরাদ্দ প্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম মেনে সকাল থেকে যথারীতি হলে উঠতে শুরু করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে প্রতিটি হল পরিদর্শন করেন।

এ সময় চবি রেজিস্ট্রার, সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের হলে উঠার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পড়ালেখায় অধিক মনোনিবেশ করার জন্য মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের আহবান জানান। মাননীয় উপাচার্য প্রতিটি হলে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় মাননীয় উপাচার্য উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com