শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আসিফ খলিফা (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার বদনিকাঠি এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকায় একই বাড়ির মো. লতিফ খলিফার ছেলে অভিযুক্ত মো. আসিফ খলিফার ছোট বোন আমেনার সাথে ভূক্তভোগী শিশুটি তার ঘরে খেলা করতে যায়। এ সময় অভিযুক্ত আসিফ ভূক্তভোগী শিশুটিকে তার বসত ঘরের পাটাতনে তুলে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি কান্নাকাটি করিলে অভিযুক্ত আসিফ তাকে পাটাতন থেকে নামিয়ে দেয়। শিশুটি তার ঘরে গিয়ে মাকে জানায়। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে রবিবার রাতেই মামলা দায়ের করেন। ঐ মামলায় পুলিশ আসিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

রাজাপুর থানা ওসি তদন্ত আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com