বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছাত্রলীগ নেতা রকি হত্যার মুল কিলার গ্রেফতার

ছাত্রলীগ নেতা রকি হত্যার মুল কিলার গ্রেফতার

শেখ মো : আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার মুল কিলার কাঞ্চন ও সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ অক্টোবর রবিবার রাতে গাইবান্ধা শহরের ব্রীজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কাঞ্চন ও সোহাগ গ্রেপ্তার হওয়ায় নিহত ছাত্রলীগ নেতা রকির পরিবার সহ সর্বস্থরের মানুষ খুশিতে আত্নহারা হয়েছে। তারা ধন্যবাদ জানিয়েছে পুলিশ বাহিনীকে। তবে, দ্রুত রকি হত্যার রহস্য উম্মোচনের দাবি গাইবান্ধাবাসীর।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রউফ জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো রকি হত্যার প্রধান আসামী কাঞ্চন ও এজাহার নামীয় আসামী সোহাগ গাইবান্ধা শহরে প্রবেশ করছে।

এমন খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম তাদের ফলো করে। পরে শহরের ব্রীজরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এই মামলায় এ পর্যন্ত চারজন এজাহার নামীয় সহ নয়জনকে গ্রেফতার করা হলো।

এছাড়া ঘটনার পর পরই গ্রেফতারকৃত কৃত পাঁচজন, সম্প্রতি ইমরান ও রবিনসহ সাতজন জেল হাজতে আবদ্ধ রয়েছে। অন‍্যরা হলেন, সদরের কিশামত ফলিয়া গ্রামের তোফাজ্জল ফরাজির ছেলে শাহজাহান ফরাজী, পুর্ব কোমরনই এলাকার আব্দুল কাদেরের ছেলে সাইদার রহমান, মাস্টার পাড়া এলাকার আলী আহম্মেদের ছেলে শাদ মাহমুদ সৈকত, পুর্বপাড়া এলাকার নবাব আলীর ছেলে প্রধান আসামী কাঞ্চনের বড় ভাই মানিক মিয়া ও আবু সোহরাবের ছেলে তৌহিদুল ইসলাম নাহিদ, ইমরান পুর্বপাড়া এলাকার ইলিয়াছ আলী ওরফে বাঙ্গালীর ছেলে এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুজ্জামান রবিন একই এলাকার গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশাদুজ্জামান হাসুর ছেলে।

মামলার বাদি নিহত ছাত্রলীগ নেতা রকির বড় ভাই আতিকুর রহমান রোস্তম বলেন, মুল কিলার কাঞ্চন ও সোহাগ গ্রেফতার হয়েছে শুনে খুবই খুশি হয়েছে আমার পরিবারের লোকজন, এলাকাবাসী, রকির বন্ধু বান্ধব সহ সর্বস্থরের মানুষ। এখানে নিঃসন্দেহে পুলিশ প্রশংসার দাবিদার। তবে রকি হত্যার রহস্য উদঘাটনসহ খুনিদের ফাঁসীর দাবি জানান তিনি।

প্রসঙ্গত, গত ১১ জুলাই রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি মোটরসাইকেল যোগে অসুস্থ্য মায়ের ওষুধ কিনে বাড়ী ফিরছিল। পথে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের হালিম বিড়ি ফ্যাক্টরির মোড়ে পথরোধ করে রকিকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com