সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদ মাসুদুর রহমান শুভ্র’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

গৌরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদ মাসুদুর রহমান শুভ্র’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গৌরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদ মাসুদুর রহমান শুভ্র’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৌরিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভা আজ ১৭ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ৫ টায় গৌরিপুর উপজেলার ধানমহালে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মধ্য থেকে প্রার্থী প্রস্তাব করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। তিনি শহীদ মাসুদুর রহমান শুভ্র’র খুনীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিস্পত্তি করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল হক খোকা, সহ সভাপতি নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, তিনি বলেন শহীদ মাসুদুর রহমান শুভ্র একজন জনপ্রিয় নেতা ছিলেন। খুনীরা তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্মম ভাবে হত্যা করে। খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে মর্মে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যরা বিভিন্নভাবে সংগঠনে অনুপ্রবেশ করেছে! সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের সাম্প্রদায়িক মনোভাব প্রকাশ করায় বিষয়টি দৃশ্যমান হচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যদের চিহ্নিত করে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। অপশক্তি চক্রের কেউ যেন সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতার কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক একেএম আবদুর রফিক, জেলা আওয়ামী লীগ সদস্য নাজনীন আলম, নীলুফার আনজুম পপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ এবিএম নুরুজ্জামান খোকন, গৌরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সভাপতিত্ব করেন গৌরিপুর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সঞ্চালনা করেন গৌরিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com