সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে ৩৪জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে ৩৪জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মোট ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী রির্টানিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসব প্রার্থী দলীয় ও সমর্থিত নেতাকর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমে উপজেলা চত্ত্বরে আসেন, পরে এই মনোনয়নপত্র জমা দেন।
এদিকে চরদৌলতখান ইউনিয়ননের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার মনোনয়ন জমা দিতে বাঁধা প্রদান ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পরপরই পুরো উপজেলায় চরম উত্তেজনা শুরু হয়। থানা পুলিশের সাথে জেলার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৬শ’ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কর্মকর্তা ও পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল জানান, একদল দুর্বৃত্ত মনোনয়নপত্র জমা দেয়ার সময় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়, পরে তা নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সকল ইউনিয়নের চেয়ারম্যাান ও সাধারণ এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শুরুতে এজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় একটু ঝামেলা হয়েছিল, পরে তা পুলিশের সহযোগিতা নিয়ন্ত্রনে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com