সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পাবজি খেলার দ্বন্দ্বে রাজু(১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইল গ্রামের রাজু কোরাইশীর ছেলে আলিফ(১৬)। এ ঘটনায় খুনি আলিফ ও জড়িতদের ফাঁসির দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইর-মানিকনগর সড়কে সাহরাইল বাজার এলাকায় স্থানীয় পুরুষ,মহিলা ও নিহত রাজুর সমবয়সী প্রায় ২ শতাধিক লোকজন জমাট হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। প্রত্যেকে পেষ্টুন হাতে নিয়ে আলিফের ফাঁসি চাই,ফাঁসি চাই এ শ্লোগানে বিক্ষোভে ফেটে পরে। এ সময় নিহত রাজুর পরিবার দ্রুত সময়ের মধ্যে খুনি আলিফ ও জড়িতদের ফাঁসির রায় কার্য্যকর করতে প্রশাসনের কাছে জোড় দাবি জানান। এ ঘটনায় মূল আসামী আলিফসহ ৩ জন আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইল এলাকার রাজু কোরাইশির ছেলে আলিফ(১৬),ওর মা হুসনেরা(৫০), আলিফের ভগ্নিপতি মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের হাকিম খানের ছেলে মাহমুদুল হাসান ওরফে সংগ্রাম খান (৪৮)।
Leave a Reply