সোহেল রানা, সাভার (ঢাকা):
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্দেশনা মেনে সারাদেশের ন্যায় সাভারেও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শাখার সভাপতি দৈনিক স্বাধীন বাংলার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ইয়াসিন এবং সদস্য সচিব দৈনিক কালের ছবি পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইউসুফ আলী খান, সাভারের সমন্বয়ক কমিটির সদস্য দৈনিক সকালের সময় পত্রিকার সাভার প্রতিনিধি আহমেদ জীবন, বাংলাদেশ বুলেটিন প্রতিবেদক সোহেল রানা, আজকের আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি আলী হোসেন, সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার সাভার প্রতিনিধি হাফিজুর রহমান,দৈনিক সময়ের চিত্র পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি
সোহাগ হাওলাদার সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার আশা প্রমুখ।
এর আগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উদ্যোগ গ্রহণের নিমিত্তে বিনীত প্রার্থনা সম্বলিত স্মারকলিপি কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের শাখা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেন। পূর্বঘোষিত কর্মসূচির কেন্দ্রীয় নির্দেশনা মেনে সারাদেশের ন্যায় সাভার ও আশুলিয়ার সাংবাদিক নেতারা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply