মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায় পালংখালী ইউপি’র ৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে আলতাজ সওদাগর।

উখিয়ায় পালংখালী ইউপি’র ৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে আলতাজ সওদাগর।

এফ.করিম, উখিয়া, কক্সবাজার থেকে।

আসন্ন ১১ নভেম্বর ২ য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডে জন প্রিয়তার শীর্ষে রয়েছে ইউনিয়নের থাইংখালি রহমতের বিলের ঐতিহ্যবাহী ও শিক্ষিত পরিবারের সন্তান,আকর্ষণীয় ব্যাক্তিত্বের অধিকারী এবং সকলের প্রিয় আলতাজ আহমেদ সওদাগর।

আলতাজ আহমেদ সওদাগর থাইংখালি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের বর্তমান সভাপতি এবং স্হানীয় রহমতের বিলের একটানা সাবেক ৩ বারের সফল ইউপি সদস্য বিশিষ্ট জমিদার মরহুম মোজাহের আহমেদ মেম্বারের বড় ছেলে।

মেম্বার প্রার্থী আলতাজ সওদাগরের সাথে কথা হলে তিনি বলেন, “পারিবারিক ঐতিহ্যের অংশ হিসাবে এলাকার গরীব-দুঃখী,মেহনতি মানুষের নিঃস্বার্থভাবে সেবা করার দৃড় প্রত্যয় এবং নিজ এলাকার ভোটারদের দাবির পেক্ষিতে নির্বাচনে অংশ গ্রহন করছি এবং সে সুবাদে আজ ১৭ অক্টোবর (রবিবার) নমিনেশন পত্র জমাদানের শেষ দিনে এলাকার ভোটারদের সাথে নিয়ে মহান আল্লাহর উপর ভরসা রেখে মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছি।”

তিনি আরো বলেন, ” আমার ওয়ার্ডের অপর প্রতিদন্ধী প্রার্থীদের কালো ও মাদক বিক্রির টাকার প্রভাব যদি নির্বাচনে প্রভাব ফেলতে না পারে ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচনে জয়ী হব।” তিনি এলাকার ভোটার ও সর্বসাধারণের নিকট তার জন্য দোয়া কামনা করেছেন।

৩ নংওয়ার্ডের ভোটার নুরুল ইসলামসহ আরো অনেকের সাথে কথা বলে জানা যায়,ক্লিন ইমেজের অধিকারী,বৈধ বিশিষ্ট ফিশারী ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব আলতাজ আহমেদ’র এলাকায় প্রচুর জন প্রিয়তা রয়েছে এবং সে সুবাদে এলাকার ভোটারদের দাবির পেক্ষিতে নির্বাচনে প্রার্থী হয়েছে । তারা আরো বলেন,পালংখালী ইউনিয়নে মাদক ব্যাবসার ছড়াচড়ি হলে ও সেই কালো তিলক এখনো আলতাজ সওদাগর ও তার পরিবারের কাউকে ছুঁতে পারে নাই।

উল্লেখ্য যে,পালংখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে থেকে ৬ জন প্রার্থী নির্বাচন করার জন্য ফরম সংগ্রহ করেছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com