সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে পূজা কমিটির সেচ্ছাসেবকে মারপিট,থানায় মামলা

পীরগঞ্জে পূজা কমিটির সেচ্ছাসেবকে মারপিট,থানায় মামলা

জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মহেশপুর গিলাবাড়ি নামক স্থানে পূজা উদযাপন কমিটির সেচ্ছাসেবকে মারপিটের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গত শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন স্বেচ্ছাসেবক সনাতন চন্দ্র রায়ের চাচা ও মহেশপুর পূজা মন্ডপের সভাপতি বাজারু মোহন নামে এক ব্যক্তি।

আহত স্বেচ্ছাসেবক সনাতন রায় পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মহেশপুর গিলাবাড়ি গ্রামের চিত্র রায়ের ছেলে।

জানা গেছে, উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের মহেশপুর পূজামণ্ডপে গত শুক্রবার দশমীতে পূজা উদযাপন চলাকালে স্থানীয় বখাটেরা গন্ডগোল করতে থাকে পূজা মন্ডবে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক সনাতনসহ আরো কিছু স্বেচ্ছাসেবক কিছু যুবককে গন্ডগোল করতে বাঁধা দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন শনিবার বিকালে স্থানীয় বাজার চন্দ্ররিয়া থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ফরিদুল সনাতন কে ধরে নিয়ে ঘরে আটকে রেখে ফরিদা, সাদেকুল, ফারুকসহ আরও কয়েকজন তাকে মারপিট করে। সনাতনের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তারা তাকে বাড়ি থেকে আহত অবস্থায় ছেড়ে দেয়।

সেখান থেকে তাকে স্থানীয় ও তার আত্মীয় স্বজনরা গুরুত্বর অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

মহেশপুর দূর্গা মন্দিরের সভাপতি বাজারু মোহন জানান, আমাদের দূর্গা মন্দিরে দশমির দিনে ফরিদুল নামে এক ছেলে হিন্দু মেয়ে পূজারীদের বাজে ইঙ্গিত করছিল। স্বেচ্ছাসেবক সনাতন নিষেধ করার কারণে এ ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ফরিদুল বলেন,আমরা তাকে কোন মারধর করিনি শুধু ধাক্কাধাক্কি হয়েছে।

এ বিষয়ে (মুঠোফোনে) পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মামলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com