শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার ফুলছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার ২

গাইবান্ধার ফুলছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার ২

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম বালু চরের কাশবনে এক কিশোরিকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ অক্টোবর শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওসার আলী।

তিনি জানান, গাইবান্ধা জেলা শহরের এক মেয়ের সাথে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার (১৫ অক্টোবর) মাহবুব তার বন্ধু পলাশকে সাথে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মেয়েটিকে ফুসলিয়ে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়।

বেড়ানোর কথা বলে দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

ঘটনাটি ধামাচাপা থাকলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটির মা থানায় মৌখিক অভিযোগ দিলে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওসার আলীর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন,এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে ফুলছড়ি থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি শনিবার দিনগত রাত ১২টার দিকে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়।

রবিবার সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com