মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজারে ছাত্রশিবিরের আটক দুইজন, জেলা পুলিশের সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে ছাত্রশিবিরের আটক দুইজন, জেলা পুলিশের সংবাদ সম্মেলন

কুলাউড়া প্রতিনিধি:(মৌলভীবাজার)

মৌলভীবাজার সদর থানা পুলিশ শুক্রবার (১৫ অক্টোবর) গভীররাতে অভিযান চালিয়ে জিহাদী বই, লিফলেটসহ দুই শিবির নেতাকে আটক করেছে। মৌলভীবাজার জেলা শহরের ৬৪১ পূর্ব সুলতানপুর এলাকার চাঁদ মিয়ার বসতবাড়ি উত্তরপাশের টিনশেড ঘর থেকে তাঁদের আটক করা হয়।

তবে সম্প্রতি সংগঠিত পূজামন্ডপে হামলার সাথে এদের কোন সম্পৃক্ততা নেই বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলো, মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি সাব্বির ইসলাম তানভির (২২) ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মো. বখতিয়ার। এদের একজনের বাড়ি রাজনগর উপজেলায় ও অপরজনের বাড়ি কুলাউড়া উপজেলায়।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার এর হলরুমে এক প্রেস ব্রিফিং এ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার এই তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, এ বি এম অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুজাহিদুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ।

পুলিশ জানায়, এই দুজনের নেতৃত্বে ঘটনাস্থলে রাষ্ট্রদ্রোহী ও ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপনে শলা পরামর্শ করছিলো কতিপয় দুষ্কৃতিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী আরিফ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চারায়। এসময় অন্যান্যরা দৌড়ে পালিয়ে গেলেও তানভির ও বখতিয়ারকে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জিহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোনসহ ২৬ ধরণের বই উদ্ধার করা হয়।

পুলিশ জানায় দ্রুত দুজনকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।

এদিকে দুর্গাপূজার সময় সংঘটিত কর্মকান্ডে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ২জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com