জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাটের কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মণ করছেন দুই আওয়ামী লীগ নেতা এই শিরোনামে একটি সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে যা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব।
তাদের দাবি এই জমিটি খাস বা বাজারের কোন জমি নয় এটি একটি ব্যক্তি মালিকানা জমি।
তারা দাবী করেন এস-এ রেকর্ড অনুযায়ী এই জমিটির মালিক শমসের আলী পিতা দিয়ানত আলী খতিয়ান নং-৭ ও ৮ কিন্তু এই জমিটি খাস বা সরকারি হলে খতিয়ান নাম্বার- ১ হতো বলে তারা জানান।
এই জমিটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানা। হরিপুর উপজেলার তররা গ্রামের নজীবউদ্দিন নামে এক ব্যক্তি ক্রয় করেন এস-এ রেকর্ড ধারী জমির মালিক শমসের আলীর কাছে । তার নামে খাঁজনা খারিজ ডিসিআর ও দলিল আছে। তাহলে কিভাবে এটি হাট বা বাজারের জমি হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে পাকা বাড়ি করে আছি। এটি কোন বাজারের সম্পত্তি নয়।
আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা এই মিথ্যা সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply