শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রূপগঞ্জে অপহৃত ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

রূপগঞ্জে অপহৃত ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্গা পূজার ছুটিতে বাড়ী যাবার পথে অপহৃত ৪ পোশাক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ৫ অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঘটে এ ঘটনা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু বৈদ্য জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টারদিকে উপজেলা ভুলতা এলাকার নান্নু স্পিনিং নামক পোশাক কারখানার শ্রমিক রিপন মুর্ম, মিঠুন চন্দ্র রায়, মোমিনুল, আবদুল্লাহ পুজার ছুটি পেয়ে গ্রামের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ যাবার উদ্দেশ্যে সাওঘাট থেকে অটো রিক্সা যোগে গাউছিয়া এলাকায় বাসস্ট্যান্ড যাবার সময় একটি অপহরনকারী চক্র তাদের অপহরণ করে নিয়ে যায়।

পরে অপহরণকারী অপহৃতদের সহকর্মী লিপন চন্দ্রের মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি টাকা না দিলে জীবনে শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে। লিপন চন্দ্র ঘটনাটি ভুলতা ফাড়িকে অবহিত করলে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে একই উপজেলার সাওঘাট এলাকা থেকে অপহৃত ৪ পোশাক শ্রমিককে উদ্ধার করে।

এ সময় এ ঘটনায় জড়িত শাকিব চৌধুরী, রাম কিশোর, সাব্বির হোসেন, তামিম মুসুল্লি ও জাবেদ ভুইয়া নামে অপহরনকারীকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন অপহরণকারী পালিয়ে যায়।

এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ বলেন, অপহরণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ৫ আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com