সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাবাকে লাথি মারার ভিডিও ভাইরাল ছেলে গ্রেফতার

বাবাকে লাথি মারার ভিডিও ভাইরাল ছেলে গ্রেফতার

ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে শিক্ষক ছেলের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন এক বাবা। বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় বাবার দায়ের করা মামলায় ছেলেটি এখন পুলিশ হেফাজতে আছেন। অভিযুক্ত ছেলের নাম মো. মজনুর রহমান।

মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন ওই বাবা। এর আগে গতকাল সকালে ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মজনুর সকালে তার বাবার চাকরিস্থল যায়। সেখানে অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে সেখানকার মোবাইল ফোনটি বাবার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন।পরে মোবাইল ফোনটি নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা বাধা দেন। তখন তিনি বাবাকে লাথি মারেন। এসময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও দস্তাদস্তিও করেন।পরে আশপাশের লোকজন এসে মজনুরকে নিবৃত করে পিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।

ঘটনার পর ওই বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় পুলিশ মজনুরকে ধরে থানায় নিয়ে আসে। রাত ১০টা পর্যন্ত উভয়ই থানায় অবস্থান করেন। পরে ছেলের নামে মামলা করেন বাবা।

এই ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি খুবই লজ্জাকর ও দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।

চাটমোহর থানার ওসি তদন্ত হাসান বাছির জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামি থানায় আছে।দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com