শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ

তালতলীতে ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ

কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধি

বরগুনার তালতলীতে ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে ৫ হাজার ২’শ ৩৫ জন জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।

বুধবার(১৩ অক্টোবর) উপজেলার সোনাকাটা ২২’শ ও পচাকোড়ালিয়া ইউনিয়নে ৫৬০ জন জেলেদের মাঝে ভিজিএফের চাল দেওয়া হয়। এর আগে নিশানবাড়িয়া ২২’শ ৫০ জন ও কড়ইবাড়িয়া ২’শ ২৫ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানা যায়,এ উপজেলার ৭টি ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ৬ হাজার ৭’শ ৪৬ জন। এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষিদ্ধ কালে জেলেদের অনুকূলে বরাদ্ধ দেওয়া হয়ে ১৩৪ দশমিক ৯২ মেট্রিক টন ভিজিএফ চাল । এ জন্য নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সোনাকাটা,নিশানবাড়িয়া,কড়ইবাড়িয়া ও পচাকোড়ালিয়া ইউনিয়নে ৫ হাজার ২’শ ৩৫ জন নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বাকি শারিকখালী,ছোটবগী ও বড়বগী ইউনিয়নের ১ হাজার ৫’শ ১১ জন জেলেদের মাঝেও ভিজিএফ চাল বিতরন করা হবে।

উপজেলার মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন,এই ২২ দিনে নদীতে জাল ফেলে ইলিশ আহরণ,বিক্র,মজুদ ও পরিবহন করা যাবে না। এই সময় কালে জেলেদের নদীতে ইলিশ না ধরতে অনুরোধ জানানো হয়েছে। আমাদের চারটি ইউনিয়নে ৭৭.১৬% জেলেদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বাকি জেলেদের মাঝেও আজ কালের ভিতরে চাল বিতরন করা হবে। তিনি আরও বলেন প্রতিদিনই নদীতে টহল দেওয়া হচ্ছে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com