বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রোনালদোর হ্যাটট্রিক

রোনালদোর হ্যাটট্রিক

ডেস্ক নিউজ:

ফুটবলে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব কিংবা জাতীয় দল—কোথাও থেমে নেই তাঁর গোল মেশিন। একের পর এক ম্যাচে তাক লাগিয়ে যাচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতেও জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। রোনালদোর হ্যাটট্রিকে লুক্সেমবার্গের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন পর্তুগাল।মঙ্গলবার রাতে স্তাদিও আলগ্রেভে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর সঙ্গে বাকি দুই গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও পালিনিয়া।কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে অনিয়মিত খেলোয়াড়দের সুযোগ দিতে আট পরিবর্তন আনেন পর্তুগাল কোচ সান্তোস। তাতে সফল পর্তুগিজরা। ম্যাচের অষ্টম মিনিটেই সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর ১৩ মিনিটের মাথায় আবার গোল পান ম্যানইউ তারকা। সেটিও ছিল পেনাল্টি থেকে। রোনালদো শট নেওয়ার আগে স্বাগতিক খেলোয়াড় পেপে ডি-বক্সে ঢুকে যাওয়ায় গোল দেননি রেফারি। সেখান থেকে গোল আদায় করে নেন রোনালদো।এরপর সপ্তদশ মিনিটে সিলভার থ্রু বল ধরে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন ফার্নান্দেস। বিরতির পর ৬৯ মিনিটে চতুর্থ গোল করেন পালিনিয়া। আর শেষ দিকে ৮৭ মিনিটে হ্যাটট্রিক করেন রোনালদো। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে স্কোরলাইন ৫-০ করেন তিনি। দেশের হয়ে এই নিয়ে দশম হ্যাটট্রিক করলেন সিআর সেভেন। আর আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার এটি ১১৫তম গোল।

এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া। এবার পর্তুগালের বিপক্ষে খেলবে সার্বিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com