রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীর জেল-জরিমানা

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীর জেল-জরিমানা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে গাঁজাসেবন ও সংরক্ষণের দায়ে স্থানীয় পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) অভিযান পরিচালনা করে মাদকসেবীদের হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ দন্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন জানান, উপজেলার বারুয়ামারী গ্রামের ফারুক মিয়ার স্ত্রী শিরিনা আক্তার (৩০) কে এক বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড, মৃত উমর আলীর ছেলে খোকন মিয়া (৩০) কে আট মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, খামার সিংজানী গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে টিপু মিয়া (৩২) কে তিন মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড, ঝাউগাই গ্রামের মৃত বিগন রবিদাসের ছেলে মানিক রবিদাস (৩০) কে চার মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড, সানিয়াপাড়ার মৃত কিতাব আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) কে চার মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে এ ভ্রাম্যমান আদালতে।

অভিযানে সার্বিক সহায়তা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের চন্দন সূরের নেতৃত্বে একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com