বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাংগাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

টাংগাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সোলায়মান, নাগরপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রঙ্গণে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। নাগরপুর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহ্ আলম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী (মাহাতাপ), যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আমিন, সহ-সাধারন সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ। এ সময় উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com