অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশের অভিযানে এসএসসি পরীক্ষার্থীনী উদ্ধার। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কদমতলী গ্রামে আসামী মাহমুদুল হাসান রকি (২৬) নিজ বাড়ীতে মেয়ে কে উদ্ধার করে এবং ০২ জন আসামীকে গ্রেফতার করে।
এই বিষয়ে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল রহমান সংবাদ সন্মেলন করে জানান, গত ০৩ অক্টোবর বিকাল ৩ টার সময় এসএসসি পরীক্ষার্থীনী মেস থেকে বাড়ী যাবার উদ্দেশ্যে বের হলে মহাদেবপুর থানার কদমতলী এলাকা থেকে আসামী রকি তাকে জোর করে অপরহণ করে আসামীর বাড়ীতে নিয়ে আসে। গত ৯ দিন আসামীর বাড়ীতে আটক রেখে ধর্ষন করে এবং শারীরিক নির্যাতন করে। পরীক্ষার্থীনী সুযোগ বুঝে আসামীর মোবাইল থেকে জেলা পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়কে এসএমএস এর মাধ্যমে জানান যে, মাহমুদুল হাসান রকি তাকে জোর করে অপহরণ করে নিজ বাড়ী গাংজোয়ার আটক করে রেখেছে ধর্ষন করছেন এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। পুলিশ সুপার নওগাঁ মহোদয়কে সংবাদ দিলে পুলিশ তৎক্ষনাৎ ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণ কাজে সহযোগীতা করায় ০২ জন আসামীকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন, উপজেলার গাংজোয়ার গ্রামের মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম (৫২) নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মোজাম্মেল হকের ছেলে রকি এসময় দৌড়ে পালিয়ে যায় ।
এ বিষয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply