সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এদেশের মানুষের আকাংখা পূরণের জন্য আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ এলজিআরডিই মন্ত্রী তাজুল ইসলাম

এদেশের মানুষের আকাংখা পূরণের জন্য আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ এলজিআরডিই মন্ত্রী তাজুল ইসলাম

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ দেশের মানুষের উন্নয়নে ও কল্যানে সবসময় কাজ করছে। মানুষের আকাঙ্খা পূরনে জন্য আওয়ামীলীগ সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ব্যাবস্থা সাংবিধানিক ধারা, এ অব্যাহত রাখা ও উত্তরোত্তর এটি সমৃদ্ধশালী করার চেষ্টা চলমান রয়েছে। বিএনপি সবসময় আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বিএনপি ও তাদের সমমনাদের ষড়যন্ত্রের কর্মকান্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনে।
১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মোঃ শাহজাহান মিয়া এমপি, পটুয়াখালী- ২ আসনের সাংসদ সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমন মোহন, জেলা আয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দুমকি উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশিদ হাওলাদার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
মন্ত্রী আরো বলেন পৌরসভা সমূহে প্রশাসক নিয়োগ হলে জনপ্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধি হবে এবং এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। সুধী সমাবেশ শেষে জেলা পরিষদের বাস্তবায়িত শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধনী করেন। এর আগে মন্ত্রী পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর উপর নির্মানাধীন পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত কাজ, পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। মন্ত্রী বিকেলে এলজিইডি কর্তৃক নির্মানাধীন কলাপাড়ার আন্দারমানিক ব্রীজের নির্মান কাজ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com