মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্যঃ বাহাউদ্দিন নাছিম

সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্যঃ বাহাউদ্দিন নাছিম

ডেস্ক নিউজ:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। দেশ ও জাতির সকল প্রয়োজনে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার ( ১২ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দূর্গাপূজা ২০২১ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দূর্গাপূজা বাংলার হাজার বছরের চলমান ও বহমান উৎসব। এর আনন্দ আমাদের সকলের। এর সাথে আমাদের সংস্কৃতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এটি বাঙ্গালির অসাম্প্রদায়িক নিদর্শন।

তিনি বলেন, আজ উৎসবের কমতি থাকলেও আনন্দের কমতি নেই। আয়োজনের কমতি থাকলেও উপস্থিতির কমতি নেই। এটাই হলো আমাদের বিশেষত্ব। বাংলার মানুষ সকল অনন্দে অংশগ্রহণ করে। মুসলিমদের ঈদের উৎসবে হিন্দুরা পারিবারিক ও সামাজিক ভাবে অংশগ্রহণ করে। এটাই আমাদের গৌরব।

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ অওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এটি একটি গণতান্ত্রিক রাজনিতিক দল। অওয়ামী লীগ প্রগতিশীল চিন্তা চেতনায় সমৃদ্ধ চলমান বিশ্বের সাথে বিজ্ঞান ভিত্তিক রাজনৈতিক দল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রতি বছর পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি দেশের বাহিরে না থাকলে সব সময় পূজার অনুষ্ঠানে অসেন। তিনি গত দুই বছর করোনার কারনে পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু তিনি সনাতন ধর্মরে ভাই বোনদের সব সময় খোঁজখবর রাখেন। তার সাথে আপনাদের একটি নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি আপনাদেরকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সকল ধর্মের মানুষকে নিয়ে এমন এক বাংলাদেশ করতে চাই যা হবে উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার, কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তার সূযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক লড়াই সংগ্রামের পর বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে বিশ্ব সভায় শেখ হাসিনা আজ সম্মানিত হয়েছেন এবং তাকে পুরষ্কৃত করা হয়েছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে বড় করে তুলেছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা তার সকল অর্জন বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছেন। শেখ হাসিনা আপনাদের সাথে আছেন, বাংলার মানুষের সাথে আছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমারা একটি অসাম্প্রদায়িক দেশ গড়বো।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল গোস্বামী, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com