রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরণ

সখীপুরে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরণ

বাদল হোসাইন সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের সখীপুরে গৃহিণীদের জন্য পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরণ করেছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)। মঙ্গলবার সকালে উপজেলার আমতৈল এলাকায় তিনশত গৃহিণীর মধ্যে এই চুলা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) জেলা সহকারী ম্যানেজার মো. মোতাহার হোসেন, ইউপি সদস্য এস.এম. শফি জয়নাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বহেড়াতৈল ইউনিয়নের উদ্দোক্তা মো. রোকন মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন প্রমুখ।
বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) জেলা সহকারী ম্যানেজার মো. মোতাহার হোসেন বলেন, পরিবেশ বান্ধব প্রত্যেক বন্ধু চুলায় তিনশত টাকা করে ভর্তুকি দিচ্ছে সরকার কিন্তু আমরা বিনামূল্যে বিতরণ করছি।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বহেড়াতৈল ইউনিয়নের উদ্দোক্তা মো. রোকন মিয়া বলেন, আমতৈল গ্রামের মানুষ কখনো বন্ধু চুলায় রান্না করেনি তারা এখন থেকে পরিবেশ বান্ধব বন্ধু চুলায় রান্না করবে। এই চুলা পেয়ে গৃহিণীরা খুবই আনন্দিত। অল্প দিনের মধ্যেই বহেড়াতৈল ইউনিয়নে ৫ হাজার গৃহিণীকে বন্ধু চুলা দেয়া হবে। সখীপুরে বন্ধু চুলা ব্যবহারের দিক দিয়ে বহেড়াতৈল একটি মডেল ইউনিয়ন হবে বলে আশাবাদী।
আমতৈল এলাকার জরিনা আক্তার বলেন, শুনেছি বন্ধু চুলায় রান্না করতে লাকড়ি কম লাগে, রান্না ঘরে কালি লাগেনা, পাতিলে কালি লাগেনা বললেই চলে। চুলা পেয়ে আমরা খুবই আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com